গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ঝাঁসি অগ্নিকাণ্ড : রাস্তায় নেচে বেড়াচ্ছে, যোগীকে স্বরা 

    ঝাঁসি অগ্নিকাণ্ড : রাস্তায় নেচে বেড়াচ্ছে, যোগীকে স্বরা 

    0
    182
    Jhansi Fire Dancing on the streets, Yogi Swara
    Jhansi Fire Dancing on the streets, Yogi Swara
    ঝাঁসির হাসপাতালের অগ্নিকাণ্ড জন্য দায়ী ব্যক্তিরা রাস্তায় নেচে বেড়াচ্ছে। এভাবেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
    সম্প্রতি ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাত প্রাণ হারিয়েছে। এই ঘটনার পরেই মুখমন্ত্রী যোগী আদিত্যনাথের রোড শোয়ের ভিডিও দেখে সরব হয়েছেন স্বরা ভাস্কর। এক্স হ্যান্ডলে অভিনেত্রী লিখেছেন, ১০ সদ্যোজাত জীবন্ত পুড়ে গেল ঝাঁসির সরকারি হাসপাতালে। আর এর জন্য সরকারে যারা দায়ী, তারা রাস্তায় নেচে বেড়াচ্ছে। মানুষের বোধহয় এই সব অভ্যাস হয়ে গিয়েছে। ভারতীয় সমাজ তার ঔদাসীন্যের জন্য পচে যাচ্ছে। কিচ্ছু বলার নেই। ঝাঁসির ঘটনায় ত্রস্ত গোটা দেশ। কী ভাবে সরকারি হাসপাতালে এমন ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড।
    আগে থেকে কেন সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হয়নি, তা নিয়ে নিন্দা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনা কী ভাবে ঘটল, তার জন্য তদন্ত জারি
    রয়েছে।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া