গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah চাকরি বাতিল: এসএফআইয়ের মিছিলে ধুন্ধুমার হাওড়া, পথে বিজেপিও

    চাকরি বাতিল: এসএফআইয়ের মিছিলে ধুন্ধুমার হাওড়া, পথে বিজেপিও

    0
    130
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরি বাতিলের প্রতিবাদে এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার হাওড়া। মঙ্গলবার হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে মিছিল করে চাকরিবাতিলের প্রতিবাদে জেলাশকের কাছে ডেপুটেশন দিতে গেলে ছাত্র যুবদের সঙ্গে পুলিশের বচসা বাধে।
    আগের থেকেই সেখানে ব্যারিকেট দিয়ে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোনের চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। চাকরি বাতিল ইস্যুতে পথে ছিল এআইডিএসও। রাজ্য সরকারের বিরুদ্ধে কলেজ স্ট্রিটে মিছিল করে তারাও।
    এদিকে কালীঘাট অভিযানে বিজেপি নেতা কর্মীদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউ স্তব্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপিও। টায়ার জ্বালিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরাও।