
এবার শ্রেণীবৈষম্য, জাতিভেদের কবলে পড়ে বলি হওয়া প্রেমের গল্প নিয়ে আসছেন করণ জোহর। ভিনধর্মী ভালোবাসার ‘অপরাধে’ লাভ জিহাদের শিকার হয়েছে বহু জুটি। ২০১৮ সালে কলকাতার প্রেক্ষাপটে ধড়ক সিনেমা তৈরি করেছিলেন করণ জোহর।
তাঁর প্রযোজিত এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর।তবে এবার সিক্যুয়েলের ঘোষণায় চমক দিলেন করণ। জাতপাত, শ্রেণীবৈষম্যের ঘেরাটোপে এক ভালোবাসার গল্প নিয়ে আসছেন পরিচালক-প্রযোজক। ধড়ক টু-তে তাঁর সঙ্গী তৃপ্তি দিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা।দুই তারকাই বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। অতঃপর বলিউডের এই ফ্রেশ জুটিকে যে দর্শকদের মন্দ লাগবে না,সেটা আশা করাই যায়। ধড়ক টু- ছবির টিজার পোস্টারেই মিলল গল্পের ইঙ্গিত। যেখানে প্রথমেই বলা হয়েছে, এক রাজা ছিল, ছিল এক রানিও। তবে দুজনের জাত ছিল আলাদা। ব্যস প্রেমকাহিনি শেষ।…এই ছবি যে লাভ জিহাদের মতো বিষয়কে কেন্দ্র করেই তৈরি হচ্ছে, তা আর বুঝতে বাকি রইল না। দলিত শ্রেণীর উপর অত্যাচার, ভিনজাতে প্রেমের অপরাধীদের উপর চোখ রাঙানি, পোস্টারের ঝলকে সেসব কথাও উঠে এল। করণ প্রযোজিত এই সিনেমা যে ভিন্ন স্বাদের এক প্রেমকাহিনি দেখাবে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে।









