
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন।তবে বিচ্ছেদ বেশ তিক্ততাই ছিল। তবে ক্যাটরিনা নাকি আগেই বুঝতে পেরেছিলেন, রণবীর তাকে আসলে ভালোবাসেন না।কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন,ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি।তিনি জানিয়েছিলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরেও তার মনে প্রশ্ন থেকে যেত, আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন?ক্যাটরিনা বলেছিলেন, তাঁর একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। ভাবতেন, এমন যদি হয়,বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু বুঝতে পারছেন রণবীর তাঁকে ভালোবাসে না।সব মিলিয়ে,রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেই ভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনার কথায়, রণবীর নিজের মনকেই ভালো করে চেনে না হয়তো। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? একদিন তাঁর হৃদয় ঠিক ভেঙে যাবে, এই ভাবনার ভয় ক্যাটরিনার উপর জাঁকিয়ে বসেছিল।ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চান। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, রণবীরের পরিবারের খুব কাছের নন।
তবে হতে চান। ওদের সঙ্গে বেশি করে মিশতে চান। বিয়ে করার অন্যতম কারণ হলো পরিবার। ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। যা চান, তা যদি তাঁকে তাঁর সঙ্গী দেয়, তাহলে ক্যাটরিনা সেরা প্রেমিকা হয়ে উঠতে পারেন।









