
বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি দাবি করেছেন কালিয়াচকের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাক ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছে বিজেপি।
সেভাবেই বিজেপি নেতাদের চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে, লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপর ক্ষমা চেয়ে নেবেন। তারপরেই দেখা যাবে ওই নেতাদের বাবা-মা কেমন করে কাঁদে।
বিজেপি নেতাদের কান্না দেখতে চান বিতর্কিত মন্তব্যের পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন আব্দুর রহিম বক্সি। ছাব্বিশের ভোটে হারের ভয়ে প্রলাপ বকছেন বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি ।







