
পুজোর পরেই রাজ্যে ফের শিল্প সম্মেলনের ঘোষণা করেছেন অমিত মিত্র। রাজ্যস্তরে শিল্পবিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি কমিটির কথা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
তাঁর নির্দেশমত কমিটিও তৈরি হয়। মঙ্গলবার সেই কমিটিরই বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যস্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা অমিত মিত্র বলেছেন গত তিন মাসে সিনার্জি কমিটির বৈঠকে মোট ৩১৬৫টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন সহ একাধিক ক্ষেত্র।
তবে বিনিয়োগের পরিমাণ এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি। মঙ্গলবার অমিত মিত্র-র সঙ্গে সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাতকুমার মিশ্র এবং শিল্পসচিব বন্দনা যাদব।







