গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad মমতার হুঁশিয়ারি, মনোনয়ন প্রত্যাহার মনিরুলের!

    মমতার হুঁশিয়ারি, মনোনয়ন প্রত্যাহার মনিরুলের!

    0
    48
    ছবি সৌজন্যে :ফেসবুক
    দলনেত্রী বহিষ্কারের হুঁশিয়ারি দিতেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। টিকিট না-পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি।
    কিন্তু রবিবার মুর্শিদাবাদের সভা থেকে মমতার সাবধানবাণীতে পিছু হটেছেন বিদায়ী বিধায়ক। এ বার ফরাক্কা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আমিরুল ইসলাম-কে। তাতে ক্ষুব্ধ হয়ে মনিরুল নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। ফরাক্কা থেকে কংগ্রেস প্রার্থী মহতাব শেখের এসআইআর-জটে মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়ায় মনিরুল তাঁর বদলে কংগ্রেসের প্রার্থী হবেন বলেও জানিয়েছিলেন।
    যদিও রবিবার মহতাবের নথি-জট কেটে গিয়েছে। কিন্তু ভোটে লড়তে মরিয়া মনিরুল জানান, তিনি নির্দল হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন।