গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আইপ্যাককাণ্ডে মেসেজ রহস্যে চাপান-উতোর

    আইপ্যাককাণ্ডে মেসেজ রহস্যে চাপান-উতোর

    0
    69
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে ইডি-র গতিবিধি নিয়ন্ত্রণ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছে তৃণমূল।
    এর পিছনে বৃহত্তর চিত্রনাট্য রয়েছে বলে অভিযোগ করেছেন মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি পোস্ট করে তাঁর দাবি দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। তিনি আশা করেন পুলিশের তদন্তকারীরা দেখবেন। ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত-র বিষয়টি সত্য হলে মারাত্মক। মেসেজটি আইপ্যাক তৈরি করেছে বলে পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কারণ মেসেজে নামই ভুল লেখা রয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কথায় কুণাল ঘোষের উচিত তো সুপ্রিম কোর্টে যাওয়া।
    তা না করে মানুষকে বিভ্রান্ত করছেন। এখন এসব বলে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।