
অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু সেই অভিযোগ আদালতে খারিজ হয়ে গিয়েছে দিন কয়েক আগেই। এর পর থেকেই নাকি নানা পাটেকরের গুণ্ডারা তাঁকে ও তাঁর সাক্ষীদের হুমকি দিয়ে চলেছে, এমনই অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী তনুশ্রী।
অভিনেত্রী বলেছেন, কিছুদিন আগে তাঁর মূল সাক্ষী আদালতে তাঁর বয়ান নথিভুক্ত করে।এর পর থেকেই ফোনে কিছু অজানা ব্যক্তি ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। তিনি আরো দাবি করেছেন, নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের দায়ের করা বি-সামারি রিপোর্টকে আদালত খারিজ করে দিয়েছে। তাঁর দাবি,২০১৯ সালে পুলিশ এই মামলা বন্ধ করতে চেয়েছে।তনুশ্রীর আরো অভিযোগ, সাক্ষীদের সঙ্গে কথা বলেই ওই বি-সামারি রিপোর্ট তৈরি করে পুলিশ।তনুশ্রী বলেছেন, আদালত জানিয়েছে,পুলিশের ওই রিপোর্ট গৃহীত হবে না। তাই তাঁরা এই মামলা জিতেছেন। খুব শিগগিরই মুম্বাই পুলিশ চার্জশিট গঠন করবে।তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন, হর্ন ওকে নামক এক সিনেমার শুটিং চলাকালীন তাঁকে যৌন হেনস্তা করেন নানা পাটেকর। হর্ন ওকে মুক্তি পায় ২০০৯ সালে। কেন এত দিন পর এই অভিযোগ জানান তনুশ্রী, সেই প্রশ্ন তুলেছিল মুম্বাই পুলিশ।
শুধু তাই নয়, অভিনেত্রীর দায়ের করা অভিযোগকে মিথ্যা দাবি করে আদালতের কাছে বি-সামারি রিপোর্ট জমা দেয় পুলিশ।দিন কয়েক আগেই তনুশ্রীর অভিযোগ নাকচ করে আন্ধেরির আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনশল জানান,অভিযোগের সময়সীমা অতিক্রম করে গিয়েছে।









