
বাবা-মাকে চিঠি লিখে এবার আত্মহত্যা করেছেন উত্তরপ্রদেশের কানপুরের এক নিট পরীক্ষার্থী। ২১ বছরের ওই পড়ুয়ার নাম মহম্মদ আন।
রাওয়াতপুরের একটি হস্টেলে থেকে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পলিশ সূত্রে খবর, হস্টেলে ওই তরুণের সঙ্গে যিনি রুম শেয়ার করতেন তিনিই প্রথম খবর দিয়েছেন। মহম্মদ আন দিন চারেক আগে রাওয়াতপুরের একটি হস্টেলে থাকতে শুরু করেন। তার রুমমেট ছিলেন ইমদাদ হাসান। জানা যাচ্ছে, শুক্রবার বিকালে নমাজ পড়তে গিয়েছিলেন ইমদাদ। ফিরে আসার পরে তিনি দেখতে পান, তাঁদের ঘরের দরজা বন্ধ রয়েছে।
বারবার ডেকেও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন ইমদাদ। পলিশ এসে মহম্মদ আনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে।









