গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National জি-২০ সম্মেলনে ট্রাম্প নেই, যাবেন মোদী খোঁচা কংগ্রেসের

    জি-২০ সম্মেলনে ট্রাম্প নেই, যাবেন মোদী খোঁচা কংগ্রেসের

    0
    61
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আগামী ২২ ও ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে জি২০ সম্মেলনের আসর। আর তাতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

     

    এরপরই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা কংগ্রেসের। হাত শিবিরের দাবি, স্বঘোষিত বিশ্বগুরু এবার তাহলে নিশ্চিতভাবেই সেখানে যাবেন। আসলে গত অক্টোবরে কুয়ালালামপুরে আসিয়ান বৈঠকে সরাসরি যোগ দেননি মোদী। ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। মনে করা হয়, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতেই অরাজি ছিলেন তিনি। সেই প্রসঙ্গেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, যেহেতু এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন আগামী ২২ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় হতে চলা জি-টোয়েন্টি সম্মেলনে তিনি থাকছেন না, আমরা নিশ্চিত স্বঘোষিত বিশ্বগুরু সশরীরে ওখানে পৌঁছবেন।

     

    এরপর তিনি লিখেছেন, কখনও না কখনও, কোথাও না কোথাও। অর্থাৎ কখনও না কখনও ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীকে সাক্ষাৎ করতেই হবে বলে কটাক্ষ করেছেন তিনি।