গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National উপেক্ষিত বাবা, এবার সরব প্রণব কন্যা

    উপেক্ষিত বাবা, এবার সরব প্রণব কন্যা

    0
    174
    ছবি সৌজন্যে : এক্স

    মনমোহন সিং-র স্মৃতিসৌধ প্রসঙ্গে নিজের বাবার কথা তুলে কংগ্রেসকেই কটাক্ষ করেছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। সোশ্যাল মিডিয়া তিনি লিখেছেন, তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর একটা শোকসভাও করেনি কংগ্রেস।

    পাশাপাশি তাঁকে যুক্তি দেওয়া হয়েছিল ৪জন প্রাক্তন রাষ্ট্রপতির ক্ষেত্রেও কোনও শোকসভা হয়নি। কিন্তু পরে প্রাক্তন রাষ্ট্রপতির ডায়রি থেকে জেনেছিলেন এইকথা ভুল। সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর দিল্লিতে স্মৃতিসৌধ নির্মাণের দাবি ঘিরে বিজেপি-কংগ্রেস তরজার মধ্যেই কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায়ের পরে তাঁর পরিবারে কংগ্রেসের ধ্বজা ধরে রেখেছিল ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা। ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ।

    কিন্তু চলতি বছরে কংগ্রেসে ফিরে এলেও তিনি সক্রিয় নন। কন্যা শর্মিষ্ঠাও কংগ্রেসের সদস্যপদ ছেড়েছেন।