
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল এর কোনও উৎপাদন ইউনিট অন্ধ্রপ্রদেশে স্থানান্তরের সম্ভাবনা নেই।
সাফ জানিয়ে দিয়েছে কর্নাটক সরকার। এনডিএ-র শরিকদল তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুর আবেদনে সাড়া দিয়ে হ্যাল-এর সদর দফতর কর্নাটক থেকে অন্ধ্রপদেশ সরাতে পারে কেন্দ্রীয় সরকার। এই খবর প্রকাশের পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্নাটক জুড়ে। পরে সেই খবর সরাসরি খারিজ করে দিয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে একটি নতুন গ্রিনফিল্ড হ্যাল কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছেন। যেখানে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস এবং অন্যান্য দেশীয় প্ল্যাটফর্মের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়েছে।
তবে অন্ধ্রপাদেশের মুখ্যমন্ত্রীর দফতর স্পষ্ট করেছে যে তারা কোনও কারখানা স্থানান্তরের প্রস্তাব দেয়নি।






