গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National রাজ্যসভায় ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

    রাজ্যসভায় ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই বিরোধী জোট, ইন্ডিয়া’র সাংসদেরা ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন রাজ্যসভায়।

    ১০ ডিসেম্বর কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া’র সব শরিক দল ঐক্যবদ্ধ ভাবে ওই প্রস্তাব জমা দেয়। বিরোধী শিবিরের ৬০ জন সাংসদ সই করেন ওই অনাস্থা প্রস্তাবে। কিন্তু অনাস্থা প্রস্তাবে ত্রুটি’র কারণে সেটি খারিজ করে দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংহ। উপরাষ্ট্রপতির পদ থেকে ধনখড়কে অপসারিত করার জন্য আনা এই অনাস্থা প্রস্তাবে প্রচুর ত্রুটি রয়েছে বলে মনে করছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তা ছাড়া জগদীপ ধনখড়ের সম্মান নষ্টের অভিপ্রায়ে তাড়াহুড়ো করে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে বলে মনে করছেন ডেপুটি চেয়ারম্যান।উল্লেখ্য,উপরাষ্ট্রপতির পদ হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ।তিনিই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন। বলা হচ্ছে ,নিয়ম অনুসারে এই ধরনের অনাস্থা প্রস্তাব আনার ক্ষেত্রে ১৪ দিনের নোটিস দিতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি।

    সেই কারণে হরিবংশ রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন। পাশাপাশি ধনখড়ের নামের বানানও সঠিক ভাবে লেখা হয়নি বলে দাবি করা হচ্ছে।