গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata জোড়া নিম্নচাপ, চলতি সপ্তাহে বৃষ্টি একাধিক জেলায় 

    জোড়া নিম্নচাপ, চলতি সপ্তাহে বৃষ্টি একাধিক জেলায় 

    0
    127
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    চলতি সপ্তাহেই বঙ্গে ফের ধেয়ে আসতে চলেছে জোড়া নিম্নচাপ, আর তার জেরে মধ্যভাগ থেকে আবারও বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত এমনই। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে একটি নিম্নচাপ।
    এছাড়া বাংলা-বাংলাদেশ-ওড়িশা লাগোয়া সাগরে আরও এক নিম্নচাপ তৈরি হচ্ছে। জোড়া কাঁটায় বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এর মধ্যে নতুন করে বন্যার আশঙ্কাও থাকছে। বুধবার উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে।
    ২৫ জুলাই পশ্চিমের জেলাগুলিও ভাসতে পারে ভারী বৃষ্টিতে। এদিকে, ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা এখনও জলমগ্ন।  অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত ভারী বর্ষণ চলবে বলে পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।