
২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের থমকে গিয়েছে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে ব্যাহত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা।
তবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলছে। তবে ইঞ্জিনিয়াররা তৎপরতার সঙ্গে কাজ করছেন। বুধবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বিভ্রাট শুরু হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হয়। তার জেরে সেক্টর ফাইভ থেকে হাওড়াগামী যে মেট্রো বা উল্টো দিক থেকে আসা মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
এক যাত্রী বলেছেন, এই ভয়টাই। নিত্য দিনই মেট্রোয় সমস্যা হচ্ছে। এই নতুন রুটে মেট্রোয় সে অর্থে সমস্যা হচ্ছিল না। এই যে শুরু হল। এবার হয়তো ঘন ঘন এ খবর হবে।







