
অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল জুন মাসে বিয়ে করেছেন। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় ধরা পড়েছিলেন ফটোগ্রাফারদের ক্যামেরায়।তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা,সেই নিয়ে চর্চাও হয় বিস্তর।তারপর ফের এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা গিয়েছে অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে।সেখানেও সোনাক্ষীকে দেখা গিয়েছে ঈষৎ পৃথুল চেহারায়।ফলে আরও একপ্রস্ত আলোচনা শুরু হয় তার আসন্ন মাতৃত্ব নিয়ে।এবার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বলেছেন, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা নন। তিনি আসলে মোটা হয়ে গিয়েছেন।আসলে বিয়ের পরে নবদম্পতির কাছে আসতেই থাকে একের পর এক নিমন্ত্রণ।খাওয়া-দাওয়ার পর্ব লেগেই থাকে।সোনাক্ষী-জাহিরও কি বিয়ের পর এমন আমান্ত্রণে সাড়া দিয়েছেন? প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেছেন, এমন বহু আমন্ত্রণ এসেছে। আর এখানেই বলতে চান, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা নন। সোনাক্ষী আসলে মোটা হয়ে গিয়েছেন। এই তো কিছু দিন আগে তাঁদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। প্রশ্ন তুলেছেন তাঁরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারবেন না?এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহির মজা করে বলেছেন, শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।সোনাক্ষী আরও বলেছেন, বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। তাঁরা সত্যিই ঘুরে বেড়াছেন। এই নিয়েই ব্যস্ততা চলছে। উপভোগ করছেন। লোকজনও তাঁদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন। অন্যদিকে ফের জাহির মজা করে বলেছেন, তাঁরা তাঁদের পোষ্য সারমেয়র সঙ্গে একটা ছবি দিয়েছিলেন।সেটা দেখেও কয়েকজন বলতে লাগলেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা। অভিনেত্রীর কথায়,লোকজন পাগল হয়ে গেছে।বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির।২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর।
তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়াভাবেই বিয়ে সেরেছিলেন দু’জন।









