গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নতুন শ্রম আইনে গিগ কর্মীদের সুরক্ষা : মনসুখ 

    নতুন শ্রম আইনে গিগ কর্মীদের সুরক্ষা : মনসুখ 

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স
    নতুন শ্রম আইনে কেন্দ্র সরকার গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদানে অগ্রাধিকার দিয়েছে। এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রিয়াও শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেছেন, আগামী দিনে সমস্ত গিগ কর্মী সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন। দুর্ঘটনার ক্ষেত্রে তাঁরা সহায়তা ও সুরক্ষা পাবেন।
    মন্ত্রীর আরও মন্তব্য, ভবিষ্যতে তাঁরা পেনশন-সংক্রান্ত প্রকল্পগুলি থেকেও সুবিধা পেতে সক্ষম হবেন। এমনকি মহিলা গিগ কর্মীরাও মাতৃত্বকালীন ছুটির সময়েও সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন।
    কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের শতাংশকে প্রযুক্তিগত ভাষায় শ্রমশক্তি অংশগ্রহণ অনুপাত বলা হয়। ২০১৭-১৮ সালে, শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ ছিল প্রায় ২৩ শতাংশ। ২০২৫ সালের মধ্যে, এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে, যা নারীদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ এবং কর্মশক্তিতে অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় বৃদ্ধি নির্দেশ করে।