গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ফের অপরিবর্তিত রেপো রেট, সুদের হার ৬.৫

    ফের অপরিবর্তিত রেপো রেট, সুদের হার ৬.৫

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    ফের সুদের হার অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপাতত ৬.৫ শতাংশেই রয়েছে সুদের হার।এই নিয়ে টানা ১১বার রেপো রেট একই রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নিরপেক্ষ আর্থিক নীতি বজায় রাখতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।

    তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে শুক্রবার রেপো রেট ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তখনই রেপো রোট অপরিবর্তিত থাকার কথা জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস। উল্লেখ্য, এ বার রেপো রেট কমবে বলে আশাবাদী ছিল বণিক মহল। কিন্তু বাস্তবে সেই রাস্তায় হাঁটল না কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত থাকায় আপাতত বাড়ি বা গাড়ির ঋণে সুদ কমার সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, যে সুদের হারে আরবিআই সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। সাধারণত, এটি কমলে ব্যাঙ্কগুলি সুদের হার হ্রাস করে। বছর শেষে সেই আশা প্রায় রইল না বলেই মনে করা হচ্ছে। রেপো রেট অপরিবর্তিত রাখলেও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরবিআইয়ে গভর্নর।

    তিনি বলেছেন, আমজনতার জন্য জিনিসপত্রের দামের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আর্থিক বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। এই পথে মূল কাঁটা হল মুদ্রাস্ফীতি। এর সূচক অর্থনীতির ঊর্ধ্বগতির পক্ষে কঠিন হয়ে উঠছে।