গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National সূরাতে আত্মহত্যার চেষ্টা রিয়েল এস্টেট কর্তার

    সূরাতে আত্মহত্যার চেষ্টা রিয়েল এস্টেট কর্তার

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স

    বেঙ্গালুরুর পর এ বার গুজরাতের সূরাতে এক রিয়েল এস্টেট সংস্থার কর্তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

    পুলিশ সূত্রে খবর, চার দিন পর রিয়েল এস্টেট সংস্থার কর্তা তুষার ঘেলানির কন্যার বিয়ে।তা নিয়ে গত কয়েক দিন ধরেই বাড়িতে বেশ তোড়জোড় চলছিল। রাতে সকলে যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ঘরে একাই চলে যান তুষার। কিছু ক্ষণ পরেই গুলির শব্দ শুনে পরিবারের সদস্যেরা ছুটে যান। গিয়ে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তুষার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক। উল্লেখ্য সূরাতের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের এক জন তুষার ঘেলানি। আধুনিক নির্মাণ এবং স্থাপত্যকাজের জন্য তাঁর সুনাম রয়েছে তাঁর। তুষারের এক বন্ধু জানিয়েছেন, সকলকে সব সময় অনুপ্রেণা জোগান তিনি,সেই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা কেন করলেন তা কেউ বিশ্বাস করতে পারছেন না।

    ফলে বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে পারিবারিক কোনও কারণ হতে পারে। প্রসঙ্গত, শুক্রবার বেঙ্গালুরুতে এক রিয়েল এস্টেট সংস্থার কর্তা সিজে রয় আত্মঘাতী হন।তাঁর সংস্থায় আয়কর হানার পরই বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন রয়। প্রাথমিক ভাবে তদন্তে তেমনটাই জানা গিয়েছে।