গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National যুব সমাজের স্বপ্নের বাজেট : মোদী

    যুব সমাজের স্বপ্নের বাজেট : মোদী

    0
    53
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট ঘোষণা করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ই বাজেটকে দেশের যুব সমাজের স্বপ্নের বাজেট বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

    সেই সঙ্গে জানিয়েছেন, মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, সে কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে।নির্মলা সীতারমণ বাজেট পেশ করার পরেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। লিখেছেন, ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন এই বাজেট। দেশের সংস্কারযাত্রা এতে আরও শক্তিশালী হল। বিকশিত ভারতের রোডম্যাপ আরও স্পষ্ট হল। এর পর জনগণের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বাজেটের উন্নয়নমূলক দিকগুলি ব্যাখ্যা করেছেন। বলেছেন, সেমিকন্ডাক্টর, বায়ো ফার্মার মতো নতুন নতুন শিল্পকে এই বাজেট যে ভাবে সমর্থন করেছে, তা অভূতপূর্ব। ভারতের বাণিজ্যচুক্তির সুবিধা যাতে দেশের যুবসমাজ পায়, তা নিশ্চিত করেছে বাজেট। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোকে আরও মজবুত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় বাজেটে, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    তাঁর কথায়, বাজেট আমাদের শিল্পকে লোকাল থেকে গ্লোবাল হওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে বিকাশের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাজেটের সমস্ত পদক্ষেপ আসলে বিকশিত ভারতের গতিকেই আরও বাড়িয়ে দেবে। তাঁর কথায়, যে কোনও দেশের সবচেয়ে বড় পুঁজি তার নাগরিকেরা। এই সরকার সবসময় নাগরিকদের সামর্থ্য বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে। এটা যুবশক্তির বাজেট।