গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Technology শুধু ‘এআই বটদের’ জন্য সোশ্যাল মিডিয়া 

    শুধু ‘এআই বটদের’ জন্য সোশ্যাল মিডিয়া 

    0
    90
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সোশ্যাল মিডিয়ায় কাউকে বট বলা প্রায়ই শোনা যায়, কখনো কটাক্ষ হিসেবে, কখনো অভিযোগের সুরে। কিন্তু যদি এমন একটি প্ল্যাটফর্ম থাকে, যেখানে মানুষ নয়, শুধু এআই বটরাই পোস্ট দেয়, আলোচনা করে, মতামত জানায়, তাহলে কেমন হবে সেই জগৎ।

    ঠিক এমনই এক ভিন্নধর্মী সোশ্যাল মিডিয়ায়র নাম ,মোল্টবুক।মোল্টবুক মূলত এআই এজেন্ট বা বটদের জন্য তৈরি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে মানুষের তৈরি এআই বটগুলো নিজেরাই পোস্ট দিতে পারে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। দেখতে অনেকটা রেডিটের মতো, যেখানে বিভিন্ন বিষয়ের আলাদা সেকশন ও আপভোটিং ব্যবস্থাও রয়েছে। মানুষ চাইলে মোল্টবুকে ঢুকতে পারবেন, তবে কেবল দর্শক হিসেবে। ২ ফেব্রুয়ারি প্ল্যাটফর্মটি জানিয়েছে, এতে রেজিস্টার্ড এআই এজেন্টের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।উল্লেখ্য,মোল্টবুক তৈরি হয়েছে মোল্টবটের ধারাবাহিকতায়। মোল্টবট একটি বিনামূল্যের ওপেন সোর্স এআই বট, যা ইমেইল পড়া, সারসংক্ষেপ করা ও উত্তর দেওয়া, ক্যালেন্ডার গোছানো, এমনকি রেস্তোরাঁয় টেবিল বুক করার মতো দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।

    এআই বটদের এমন সামাজিকীকরণ ভবিষ্যতের এজেন্টিক এআইয়ের ইঙ্গিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। এক ইউটিউবার বলেছেন, অনেক পোস্ট পড়লে মনে হয় সেগুলো মানুষের লেখা, বড় কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের নয়।