গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National চিনা জমি দখল অভিযোগ নিয়ে রাহুল-কে সুপ্রিম স্বস্তি

    চিনা জমি দখল অভিযোগ নিয়ে রাহুল-কে সুপ্রিম স্বস্তি

    0
    52
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতীয় সেনার বিরুদ্ধে তথাকথিত অবমাননাকর মন্তব্যের মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-র বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদ আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
    বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রাহুলের আবেদন গ্রহণ করে বলেছে যে তারা বিষয়টি বিস্তারিত ভাবে শুনবে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল। ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল দাবি করেছিলেন যে, সেনার এক প্রাক্তন আধিকারিক তাঁকে জানিয়েছেন, চিন ভারতীয় ভূখণ্ডের ২ হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে লখনউয়ের আদালতে মানহানির মামলা করেন কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশন-এর প্রাক্তন প্রধান উদয়শঙ্কর শ্রীবাস্তব।
    মামলাকারী অভিযোগ করেন, দেশের সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। এই মামলার বিরুদ্ধে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেওয়ায় মানহানির মামলা খারিজ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।