
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
কাকদ্বীপে তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলার বাংলাদেশির নাম ঢোকানোর অভিযোগে তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি কাকদ্বীপের ডিএম, এসডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাম তুলছে তৃণমূল। শুধু কাকদ্বীপ নয়, বিভিন্ন জেলায় প্রশাসনকে এই কাজে লাগানো হচ্ছে। তাঁর কথায় এত বড় দুর্নীতি ধরার পড় কেন রাজ্য পুলিশকে দিয়ে এফআইআর হবে।
এটা তো জাতীয় ইস্যু, নির্বাচন কমিশন তো স্বশাসিত সংস্থা, তারা কেন নিজে থেকে পদক্ষেপ করবে না।







