গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বিড়ালের কারণেই বিয়েতে স্বরা-ফাহাদ

    বিড়ালের কারণেই বিয়েতে স্বরা-ফাহাদ

    0
    111
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    প্রেম করেই বিয়ে করেছিলেন তারা, ভিন্নধর্মে বিয়ে হওয়ায় বহু কটাক্ষের মুখেও পড়েছেন। এ নিয়ে চিন্তায় পড়েছিলেন স্বরা ও ফাহাদের পরিবারও। কিন্তু এসব কোনোকিছু নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী।

    তবে তাদের বিয়ের আগে, অর্থাৎ প্রেমের সময় সাহায্য করেছিল একটি বিড়াল।সেই বিড়ালের নাম গালিব।সম্প্রতি সেই বিড়ালের ভূমিকা তুলে ধরে স্বরা বলেছেন,গালিব নামে উদ্ধার করা একটি বিড়ালছানা ছিল, ওই তাঁদের প্রেমে কিউপিড-এর কাজ করেছিল। ফাহাদ ওকে উদ্ধার করেছিল রাস্তা থেকে। স্বরা তারপর ওকে থাকার জায়গা দেন।অবশেষে বিড়ালটিকে স্বরাই দত্তক নিয়ে ছিলেন। ওকে ঘিরেই স্বরার আর ফাহাদের আলোচনা হতো। তবে রাজনীতির বাইরে ফাহাদ কেমন, তা বিড়ালটির জন্যই বুঝতে পেরেছিলেন।এরপর দু’জনের পক্ষ থেকেই পরস্পরের প্রতি সমান আগ্রহ তৈরি হয়েছিল।তবে প্রেমের ও বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন ফাহাদ। স্বরাকে নাকি ফুল, চকোলেটের মতো উপহারে ভরিয়ে রাখতেন তিনি। দু’মাস সম্পর্কে থাকার আগে তিন বছর বন্ধু ছিলেন এই যুগল। এরপরই ঘটে তাদের বিয়ে।

    উল্লেখ্য যে কোনো বিষয়ে সোজাসাপ্টা মত প্রকাশ করা বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বভাব।যে কারণে সিনে দুনিয়ায় অনেকে তাঁকে ঠোঁটকাটা তারকা বলে থাকেন। ভিন্নধর্মে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি। তবে এসব পাত্তা না দিয়ে দিব্যি সুখী দাম্পত্য জীবন পার করছেন স্বরা।