গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বুলডোজার দিয়ে সম্পত্তি দখল পারব না, ওয়াকফ তোপ মুখ্যমন্ত্রীর

    বুলডোজার দিয়ে সম্পত্তি দখল পারব না, ওয়াকফ তোপ মুখ্যমন্ত্রীর

    0
    204
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রের আনা বিল আইনে পরিণত হয়। সংসদে ওয়াকফ বিল আনার দিনেই বিধানসভায় মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ওয়াকফ বিল আনার ব্যাপারে রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করেনি।

    এই বিল আনার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কারণ পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ড রয়েছে। তৃণমূল প্রথম থেকেই ওয়াকফ বিলের বিরোধিতা করে আসছে। চাপে পড়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয়  সরকার। তিনি আরও বলেছেন তাঁর সরকারের সময়কালে ওয়াকফ সম্পত্তি কিছুই দখল হয়নি। যা হওয়ার আগে হয়।

    বুলডোজার দিয়ে সম্পত্তি দখল করতে পারবেন না জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। ওয়াকফ বিল এনে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।