গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International খালেদার মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক, বার্তা ইউনূসের

    খালেদার মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক, বার্তা ইউনূসের

    0
    74
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার জানাজা নামাজের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

    মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ।

    দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহুর্তে তাঁর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।