গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নবগঠিত সরকারে তিন কুকি-জো বিধায়ক , বিক্ষোভ মণিপুরে 

    নবগঠিত সরকারে তিন কুকি-জো বিধায়ক , বিক্ষোভ মণিপুরে 

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স
    এই সরকার আমরা চাই না, আমাদের রক্ত নিয়ে খেলো না এই সরকার বিরোধী স্লোগান তুলে ফের বিক্ষোভ মণিপুরে। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পরে নতুন সরকার গঠন হয়েছে।
    বুধবার মণিপুরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ইউমনাম খেমচাঁদ সিং। তার  শপথের দুদিনের মধ্যেই ফের অশান্ত মণিপুর। নতুন সেই সরকারে যোগ দিয়েছেন তিন কুকি জো বিধায়ক। আর তার পরে থেকেই আন্দোলন ও বিক্ষোভে ফেটে পড়েছেন কুকি জো  সম্প্রদায়ের মানুষরা। উপমুখ্যমন্ত্রী পদে যোগ দিয়েছেন নেমচা কিপগেন এবং অন্য দুই বিধায়ক এল এম খাউতে এবং এন সানাতে।
    তার জেরে বৃহস্পতিবার থেকে যে আন্দোলন শুরু হয়েছে। শুক্রবারও সেই রেশ অব্যাহত। শুক্রবার এই তিনজনের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। এই সরকার আমরা চাই না, আমাদের রক্ত নিয়ে খেলো না এই সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীরা কিপগেনের পদত্যাগের পাশাপাশি পৃথক কুকি সরকারের দাবিও করেন।