গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মাঝরাতে রাজ্যসভায় পাস জি রাম জি বিল, রাতভর ধর্নায় তৃণমূল

    মাঝরাতে রাজ্যসভায় পাস জি রাম জি বিল, রাতভর ধর্নায় তৃণমূল

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    বৃহস্পতিবার দুপুরেই লোকসভায় পাস হয়েছে জি রাম জি বিল। বিরোধীদের আপত্তি সত্ত্বেও মধ্যরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও বিলটি পাস হতেই উত্তাল হয়ে ওঠে সংসদভবন।
    প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। বিলের বিরোধিতায় রাতভর সংবিধান সদনের গেটের বাইরে বিক্ষোভদেখান তৃণমূল সাংসদরা। বিরোধীদের বক্তব্য মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছে কৌশলে রামনাম ঢোকানো হয়েছে। এর প্রতিবাদে পরনো সংসদ ভবনের সামনে ধর্না অবস্থানে বসেন তৃণমূল সাংসদরা। ধরনায় যোগ দেন ডিএমকে সহ অন্যান্য সাংসদরাও। মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ সিং চৌহান। মনরেগা নাম বদলে ভিবি জি রাম জি করা হয়। প্রস্তাবিত বিলে ১০০ দিনের বদলে কর্মদিবস ১২৫ দিন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হয়। বিপুল বিরোধিতায় দুপুরেই লোকসভায় এবং মাঝরাতে রাজ্যসভায় বিলটি পাস হয়ে যায়।
    দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবি জি রাম জি বিল পাশের জবাবি ভাষণ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং শুরু করতেই বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। স্লোগান ওঠে উই ওয়ান্ট নারেগা, রামজি বিল ওয়াপস লো, মোদী সরকার হায় হায়।