গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National  প্রয়াত স্প্লিটস্‌ভিলা খ্যাত নীতিন চৌহান

     প্রয়াত স্প্লিটস্‌ভিলা খ্যাত নীতিন চৌহান

    0
    449
    প্রয়াত স্প্লিটস্‌ভিলা খ্যাত অভিনেতা নীতিন চৌহান। প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হয়েছেন ৩৫ বছরের নীতিন চৌহান। 
    এমটিভি স্প্লিটস্‌ভিলা ৫ ছাড়াও দাদাগিরি ২, ‘ক্রাইম পেট্রোল ২, তেরা ইয়ার হুঁ ম্যায় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। নীতিন চৌহান উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বই এসেছিলেন তিনি। নীতিন চৌহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ। ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে ছুটে এসেছেন তাঁর বাবা। নীতিন চৌহানের শেষকৃত্য দিল্লিতেই হবে বলে জানা গিয়েছে।অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁকে ফোন করেন নীতিন চৌহানের পরিবার এবং মৃত্যুর খবর দেন। আগামী মাসে তাঁর সঙ্গে রাজস্থানের খটু শ্যামের মন্দিরে যাওয়ার কথা ছিল নীতিন চৌহানের। বন্ধুদের সুবিধা-অসুবিধার কথা সব সময় মাথায় রাখতেন অভিনেতা। প্রায়ই মুম্বই থেকে দিল্লি যাতায়াত করতেন। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে।
    ঠিক কী কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন নীতিন চৌহান, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলে জানিয়েছেন কুলদীপ।
    ছবি  সৌজন্যে : এক্স