
একের পর এক জঙ্গির গ্রেফতারিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ভারতবর্ষকে নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় পশ্চিমবঙ্গে মুসলিম লিগ ২ সরকার চলছে। এদের জন্যই রাজ্যে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। জঙ্গিবাদ, মৌলবাদকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পথে, কীভাবে রাজ্যে জঙ্গিরা ঢুকছে তা নিয়েও বড় অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় জলপথে মৎস্যজীবীদরে সঙ্গে নিশে স্থলভাগে নেমে বাসন্তী এক্সপ্রেস হয়ে রাজ্যে ঢুকছে জঙ্গিরা। এব্যাপারে পুলিশ কেন নিষ্ক্রিয় তা নিয়েও রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুঠ করতে ব্যস্ত। ফলে জঙ্গি ঢুকলেও কোনও মাথাব্যাথা নেই তাঁদের। ২০২২-এ বারুইপুরে লাল্টু শেখ এবং আব্দুল মান্নানকে গ্রেফতারির প্রসঙ্গ টেনে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন।
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোটার লিস্টে জঙ্গির নাম নিয়ে শুভেন্দু অধিকারী ইউএপিএ মামলায় বিডিও-র গ্রেফতারির দাবি তুলেছেন।






