গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National উমর, শারজিল-দের জামিনের আবেদন পিছালো

    উমর, শারজিল-দের জামিনের আবেদন পিছালো

    0
    69
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যথাযথ সময়ে ফাইল মেলেনি তাই ২০২০ সালে দিল্লি হিংসা মামলায় জামিনের শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্ত উমর খালিদ, শারজিল ইমাম, গলফিশা ফাতিমা এবং মীরান হায়দারের জামিনের আবেদনের শুনানি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয়।
    এরপর অভিযুক্তরা দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তাঁরা দাবি করেন যে ইউএপিএ-এর অধীনে জামিন পাওয়া কঠিন হলেও, দীর্ঘকালীন কারাবাস এবং ট্রায়ালের বিলম্ব অসাংবিধানিক। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারক অরবিন্দ কুমার এবং বিচারক এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানি শুরু হলে যথাযথ ফাইল না পাওয়া যাওয়ায় শুনানি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
    দিল্লি পুলিশ এই মামলায় ২০ হাজার পৃষ্ঠারও বেশি চার্জশিট দাখিল করেছে, যাতে শতাধিক সাক্ষী এবং বিপুল পরিমাণ ডিজিটাল প্রমাণ রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি এই বিষয়ে নতুন দিকনির্দেশনা দিতে পারে।