
যাদবপুর ক্যাম্পাসে ভারত বিরোধী শক্তি রয়েছে। ছাত্রী মৃত্যুর পর আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য।
তাঁর কথায় সেখানে বিভিন্ন সময়ে আন্দোলনের নামে দেশবিরোধী স্লোগান ওঠে। ক্যাম্পাসের ভিতরে পুকুরে ছাত্রীর দেহ উদ্ধার হতে ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নে শমীক ভট্টাচার্য-র বক্তব্য নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকারের হাতে থাকলেও তারাই আবার প্রশ্ন তুলছে ক্যাম্পাসের ভিতর মাদক যাচ্ছে কি করে।
যাদবপুরে বারবার এমন ঘটনায় শিক্ষক হিসেবে চিন্তিত সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন এইভাবে যদি একের পর এক ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যায় তবে আগামী দিনে দেশ সমস্যায় পড়বে।








