
সাড়ে তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার জন্য রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত এবং চিনকে নিশানা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, নরেন্দ্র মোদী এবং শি জিনপিঙের সরকারের ধারাবাহিক আর্থিক মদতের ফলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে পারছেন।
অপারেশন সিঁদুর-পর্বের জেরে চার দিনের ভারত-পাক সংঘর্ষ এবং দ্বিপাক্ষিক অস্ত্র সংবরণের ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর উদ্যোগেই দুই পরমাণু শক্তিধর দেশ সংঘাতে ইতি টেনেছে। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের ৮০তম বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ভারত-পাকিস্তান সমেত মোট সাতটি যুদ্ধ থামিয়েছে। অনেকে বলেছিলেন এগুলি থামানো সম্ভব নয়। কিছু কিছু যুদ্ধ ৩১ বছর ধরে চলেছিল। একটি চলছিল ৩৬ বছর ধরে। সব ক’টি যুদ্ধই ভয়াবহ ছিল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
কোনও নেতাই এগুলি থামানোর প্রচেষ্টা করেননি। এমনকি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মার্কিন প্রেসিডেন্টের পদে থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হত না বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।









