গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় রোদ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    কলকাতায় রোদ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া  দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হতে পারে দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

    এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলীয় দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও কলকাতায় বেশির ভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে। একই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। একই সঙ্গে সমুদ্রও বর্তমানে উত্তাল রয়েছে।

    আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।