
ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে উদ্বিগ্ন এবং নজর রেখেছে আমেরিকা। এমনটাই জানিয়েছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
এছাড়াও আমেরিকার দাবি দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন রাশিয়াকে মনে করিয়ে দেন, রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা মেনেই ইউক্রেন যুদ্ধের সমাধান হওয়া উচিত। তিনি এ-ও বলেছেন, ভারত হোক বা যে কোনও দেশ, যারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখছে, তারা অবশ্যই মস্কোকে রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেবে। ম্যাথিউ মিলার বলেছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক ক্ষেত্রে সহযোগী। দুই দেশের মধ্যে আলোচনার সম্পর্ক রয়েছে। রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে আমেরিকা উদ্বিগ্ন। দু’দিনের রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মস্কো পৌঁছতেই রাজকীয় অভ্যর্থনা পান তিনি।








