
নেপালকে হারিয়ে প্রথমবারের জন্য ২০২৫ দৃষ্টিহীন মহিলা টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েরা। রবিবার ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক দীপিকা।
প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান করে। এই রান তাড়া করে জয় পেয়ে ভারতীয় দলের কোনও সমস্যাই হল না। ১২.১ ওভারেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নিল ভারত। ব্যাট হাতে সেরা পারফরম্যান্স দেখালেন খুলা শরীর।
এই সাফল্য ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। অধিনায়ক দীপিকা টি সি ও সহ-অধিনায়ক গঙ্গা কদম এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ওড়িশার ময়ূরভঞ্জের মেয়ে বাসন্তী হাঁসদাও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। বেশিরভাগ ক্রিকেটারই গ্রামাঞ্চল থেকে উঠে এসেছেন।







