গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment মিস ইউনিভার্স মালিকের বিরুদ্ধে পরোয়ানা

    মিস ইউনিভার্স মালিকের বিরুদ্ধে পরোয়ানা

    0
    40
    ছবি সৌজন্যে : এক্স

    সদ্য অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট।

    এদিকে আয়োজকদের ক্ষোভ এবং যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর শেষ হয়েছে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। কিন্তু মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকাপংকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক। জেকেএন-এ বিনিয়োগ করতে রাজি করার সময় জাকাপংকে জালিয়াতি এবং তথ্য গোপন করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট জাকাপংয়ের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, জাকাপং সেই প্লাস্টিক সার্জনকে ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছেন এবং জেনেও প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়া হবে।

    থাই আদালত বলেছে, এই আচরণ প্রতারণার শামিল এবং অভিযুক্তের অস্বাভাবিক অনুপস্থিতি পালানোর চেষ্টা হিসেবে ধরা হতে পারে। এর মধ্যে মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।