
রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ভারতে দ্বিতীয় শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের খবর, গত সপ্তাহে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সফরের গিয়েছিলেন,তখন তাঁর কাছে এই প্রস্তাব দিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি।
নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিশ্ব নেতাদের নিয়ে দ্বিতীয় শান্তি সম্মেলনের আয়োজন করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউক্রেনের প্রেসিডেন্টের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা।তবে ভারতে শান্তি সম্মেলনের আয়োজন না করা হবে কিনা সে বিষয়ে দিল্লির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে চলতি বছরে রাশিয়া ও ইউক্রেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার আলোচনার মাধ্যমে যুদ্ধ সমাধানের পরামর্শ দিয়েছেন। বলেছেন, এটা যুদ্ধে সময়।অন্যদিকে যৌথ ঘোষণায় দিল্লির স্বাক্ষর না করার মন্তব্যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সবসময় বিরোধের একটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সমস্ত পক্ষের সঙ্গে গঠনমূলক, সমাধান-ভিত্তিক কথা বলেছে।সর্বোচ্চ স্তরে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের কাছে ভারতের এই বার্তা স্পষ্ট। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শান্তির স্বার্থে গঠনমূলক ভূমিকা পালনে ভারতের মধ্যতার ইঙ্গিত দিয়েছেন।কখন এবং কীভাবে শান্তি আলোচনা শুরু করতে হবে সেই সিদ্ধান্ত সংঘাতের দুই পক্ষের থাকা রাষ্ট্রের বিশেষাধিকার। বন্ধু এবং অংশীদার হিসাবে, ভারত শান্তি পুনরুদ্ধার করতে পারে এমন যে কোনো সম্ভাব্য এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানকে সমর্থন করবে।









