গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আইএসএফ-র হাতে আক্রান্ত তৃণমূল, তপ্ত ভাঙড়  

    আইএসএফ-র হাতে আক্রান্ত তৃণমূল, তপ্ত ভাঙড়  

    0
    206
    Trinamool affected by the ISF ardent riots
    Trinamool affected by the ISF ardent riots
    লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভাঙড়। দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
    ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের জাগুলগাছির ঘটকপুকুর খাঁপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, জাগুলগাছির খাঁ পাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী বৈঠক করছিলেন অঞ্চল নেতৃত্বরা। এরপর সেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করে দুষ্কৃতীরা। এরপর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাঙ্গড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ।