গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আইনশৃঙ্খলা: বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা

    আইনশৃঙ্খলা: বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা

    0
    153
    AIN SRINKHALA BJP R BIKKHOVE UTTAL BIDHANSAVA
    AIN SRINKHALA BJP R BIKKHOVE UTTAL BIDHANSAVA

    রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নে বিধানসভায় জবাবই দেন না পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার বিধানসভায় আলোচনার দাবি তুলেছিল বিজেপির মহিলা বিধায়করা।

    কিন্তু মুখ্যমন্ত্রীর বিধানসভায় গরহাজির থাকায় কাউকে দায়িত্ব দিয়ে আলোচনার দাবি করেন বিজেপি বিধায়করা। এরপরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবে সন্তুষ্ট না হওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। রীতিমত প্ল্যাকার্ড হাতে বিধানসভার বাইরে বসে বিক্ষোভ শুরু করেন বিজেপির মহিলা বিধায়করা। বিজেপি পরিষদীয় দলের তরফে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে আলোচনা চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আইনশৃঙ্খলার মত গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা। এমনকি তাঁকে তৃণমূল বিধায়ক হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।