
পাটুলিতে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাবালকের বিরুদ্ধে। পাটুলি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে মহিলার অভিযোগ বাড়িতে মা না থাকার সুযোগে ঘরে ঢুকে দিনের পর দিন ধর্ষণ করত প্রতিবেশী ওই নাবালক মুখ খুললে মেরে ফেলার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সে নাবালক। এরপরেই তাঁকে প্রথমে আটক পরে গ্রেফতার করা হয়। এদিকে নরেন্দ্রপুরে বাড়িতে কাজ করতে এসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজমিস্ত্রির বিরুদ্ধে। জানা গিয়েছে নির্যাতিতার বাড়িতে দিন ২০ আগে রাজমিস্ত্রির কাজ করতে আসেন ভোম্বল শেখ। মঙ্গলবার বিকেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভোম্বল নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোম্বলকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।









