গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর-এর জরুরি বিভাগে সিবিআই

    আর জি কর-এর জরুরি বিভাগে সিবিআই

    0
    134
    সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি শেষ হতেই সোমবার দুপুরে হাসপাতালে গিয়েছে সিবিআইয়ের পাঁচ সদ্যসের এক টিম। আর জি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ে প্রবেশ করেছেন তদন্তকারীরা।
    সেখানে গিয়ে সেমিনার হলে যেখান থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল তার পাশেই যে রুমটি ভাঙা হয়েছিল বলে অভিযোগ উঠছিল সেখানেই গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, ওই সেমিনার রুম  এবং সংলগ্ন ঘরগুলিতে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করবে সিবিআই। সোমবার সুপ্রিম কোর্টে তারা মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে। ঘটনার ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই শীর্ষ আদালতে আরও দাবি করেছে, এই ধরনের ঘটনার পর প্রথম পাঁচ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারা পাঁচ দিন পরে গিয়েছে ঘটনাস্থলে। তখন কিছু কিছু পাল্টে গিয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।