গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata আর জি কর তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব কোর্টের

    আর জি কর তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব কোর্টের

    0
    90
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সিবিআইয়ের কাছে সোমবারের মধ্যে রিপোর্ট দিতে বলেছে আদালত। নিহত চিকিৎসকের বাবা-মায়ের আবেদনের ভিত্তিতে সিবিআইকে এই রিপোর্ট দিতে বলেছে শিয়ালদহ আদালত।

    অভিযোগ ধর্ষণ খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে পরিবারকে অন্ধকারে রেখেছে সিবিআই। কোনও কিছুই জানানো হচ্ছে না। দোষী সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল তদন্ত চলবে। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও তদন্ত নিয়েও কিছু জানানো হয়নি। নিহত চিকিৎসকের পরিবারের পিটিশনের ভিত্তিতে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে শিয়ালদহ আদালত।

    এদিকে অভয়াকাণ্ডে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে।