গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata মমতাকে ২৫ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

    মমতাকে ২৫ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৫ হাজার ভোটে হারাবেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গিয়েছেন।

    ২৯ তারিখ ওনাকেও বদলে দেওয়ার দিন। তিনি আরও বলেছেন দ্বিতীয় দফায় ১৪২টা সিটের মধ্যে ৭০-র ওপরে সিট পাবে বিজেপি। তাঁর কথায় প্রথম দফার পর অমিত শাহ বলে দিয়েছেন বিজেপি ১১০-র ওপরে সিট পাবে। শুভেন্দু অধিকারী বলেছেন বৃহস্পতিবার সনাতনীরা একজোট হয়ে ভোট দিয়েছেন। যেটা আগে কখনও হয়নি। ভবানীপুরেও এমনটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৫ হাজার ভোটে হারানো সময়ের অপেক্ষা। ফের একবার বলছেন নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না।

    ইভিএম দেখিয়ে বলেছেন গতবার নন্দীগ্রামে তিনি এক নম্বরে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দুয়ে ছিল। এবার ভবানীপুরেও তিনি এক নম্বরে রয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ে রয়েছেন। এবার ভবানীপুরের মানুষই ঠিক করবেন তাঁকে কোথায় রাখবেন, একে না দুয়ে।