গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ফের জ্ঞানেশকে ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

    ফের জ্ঞানেশকে ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগী বিরোধী শিবির। জ্ঞানেশকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অপসারিত করতে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছে বিরোধী শিবির।

    তবে আগেরবার প্রস্তাব জমা দেওয়া হয়েছিল লোকসভায়, এবার জমা পড়েছে রাজ্যসভায়।বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট-বৈষম্যমূলক আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট ৯টি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ, নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি ও এসআইআর-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ। সূত্রের খবর, মোট ৭৩ জন বিরোধী সাংসদ ওই ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন। এর আগে দুই কক্ষের মোট ৩০০ সাংসদের স্বাক্ষর সম্বলিত একটি ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে। নিয়ম অনুযায়ী, ওই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দেয় বিরোধীরা। নোটিসে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি সাংসদের সই ছিল। কিন্তু সেই নোটিস খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাতেই ক্ষুব্ধ বিরোধী শিবির পালটা ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

    এদিকে,আগের বারের মতো এবারও ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেসই। আগেই,তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, সংসদে ডিলিমিটেশন বিল আটকে দেওয়ার পর এবার জ্ঞানেশকে সরাতে ফের উদ্যোগ নেওয়া হবে।