
অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি ত্যাগ করলেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ঢা। সঙ্গে আরও দুই আপ সাংসদকে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি।
জানিয়েছেন, রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংসদ বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ্য কিছু দিন আগে থেকেই আপের সঙ্গে রাঘবের অন্দরের সংঘাত প্রকাশ্যে চলে এসেছিল।রাঘব চড্ঢাকে পদচ্যুত করেছিল দল। রাজ্যসভার উপদলনেতার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরই জল্পনা ছিল, রাঘব বিজেপি-তে যোগ দিতে পারেন। কেন্দ্রের শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও শোনা গিয়েছিল। এরপর সাংবাদিক বৈঠক করে বিজেপি-তে যোগ দেওয়ার কথা রাঘব চড্ঢা নিজেই ঘোষণা করেছেন।
তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভায় আপের আরও দুই সাংসদ সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল। তাঁরাও অরবিন্দ কেজরীবালের হাত ছাড়ছেন। শুধু তিনিই নন, আপের রাজ্যসভার বড় সংখ্যক সাংসদকে সঙ্গে নিয়েই তিনি দলবদল করছেন,এমনটাই দাবি করেছেন রাঘব চড্ঢা।






