গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ধামারায় ল্যান্ডফল, লন্ডভন্ড ওড়িশা উপকূল

    ধামারায় ল্যান্ডফল, লন্ডভন্ড ওড়িশা উপকূল

    0
    97

    ওড়িশা উপকূলে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় দানা-র। বৃহস্পতিবার মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে স্থলভাগে ঢুকতে শুরু করেছিল এই ঘূর্ণিঝড়।

    মূলত ধামারা উপকূলেই ল্যান্ডফল হয়েছে সাইক্লোনটির। শুক্রবার সকাল পর্যন্ত চলেছে সেই ল্যান্ডফল প্রক্রিয়া। দানা-র দাপটে কার্যত তছনছ হয়ে গিয়েছে  ওড়িশা   উপকূল।

    সঙ্গী ছিল তুমুল বৃষ্টি।  ওড়িশার ভদ্রক, কেন্দ্রাপাড়া, বালেশ্বর, জগসিংহপুরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময়ে  হওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। অতিভারী বৃষ্টি চলেছে এই এলাকাগুলিতে। উপকূলবর্তী এলাকাগুলিতে একের পর এক গাছ উপড়ে পড়েছে। ভুবনেশ্বরেও ঝড়ের প্রভাব পড়েছে। তুমুল ঝড়বৃষ্টিতে সেখানে স্পেশাল রিলিফ কমিশনারের অফিসেই গাছ ভেঙে পড়েছে। ঝড়ের আগেই লক্ষ লক্ষ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। দানার দাপটে মৃত্যু শূণ্য রাখতে তৎপর ছিল ওড়িশা প্রশাসন। ৫ লক্ষ ৮০ হাজার মানুষকে উপকূলবর্তী স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩৮৫টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে দুর্যোগ কবলিত এলাকাগুলিতে। তার মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ওড়িশার র‌্যাপিড অ্যাকশন ফোর্স, দমকল এবং বন দপ্তরের কর্মীরা। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ওডিশার বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলিতে।

     

    ছবি  সৌজন্যে : এক্স