গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National দানা’য় ওড়িশায় প্রাণহানি হয়নি : মুখ্যমন্ত্রী 

    দানা’য় ওড়িশায় প্রাণহানি হয়নি : মুখ্যমন্ত্রী 

    0
    127

    ঘূর্ণিঝড় দানা’য় ওড়িশায় কারও প্রাণহানি হয়নি। দুর্যোগ-পরিস্থিতি খতিয়ে দেখে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

    সকাল সাড়ে ৭টায় ঘূর্ণিঝড় দানার স্থলভাগে ঢোকার প্রক্রিয়া শেষ হয়। ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ হওয়ার পরই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

    বিপর্যয় মোকাবিলা মন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও বসেছেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন, প্রশাসনিক নজরদারি এবং প্রয়োজনীয় প্রস্তুতির কারণে কারও মৃত্যু হয়নি। সরকারের লক্ষ্য ছিল, কাউকে মারা যেত দেব না।সরকার কথা রাখতে পেরেছে। মোহনচরণ মাঝি আরও জানিয়েছেন, প্রস্তুতির অঙ্গ হিসাবে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলি থেকে অন্তত ৬ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ৬ লাখ মানুষের মধ্যে ছিলেন ৬ হাজার সন্তানসম্ভবাও। তাদের তড়িঘড়ি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।এরমধ্যে ১ হাজার ৬০০ জন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি রুখতে আগেই ৮৩২২টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছিল ওড়িশা প্রশাসন। দুর্গতদের অন্তত ৬০০৮টি সেন্টারে রাখা হয়।ওড়িশার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় তাঁর নেতৃত্বাধীন বিজেপি সরকার কী কী পদক্ষেপ করেছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়।

    ছবি  সৌজন্যে : এক্স