গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata নিয়োগকাণ্ডে ইডি-র মামলায় বিচার শুরু পার্থদের

    নিয়োগকাণ্ডে ইডি-র মামলায় বিচার শুরু পার্থদের

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে ইডির করা মামলায় মঙ্গলবার থেকে বিচার শুরু হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে ইন ক্যামেরা পুরো বিচারপর্বটা চলছে।

    যেখানে বাইরের কারও প্রবেশাধিকার নেই। এই মামলায় আগে গুরুত্বপর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই মত কোর্টে ইডির কাছে গুরুত্বপূর্ণ সাক্ষীদের নামের তালিকা চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তালিকায় থাকা গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম আদালতে জমা দিয়েছে ইডি। সেই মত মঙ্গলবার ওই তালিকায় থাকা প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড করা হচ্ছে রুদ্ধদ্বার এজলাসে। নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় অভিযুক্তদের তালিকায় ৫৪ জনের নাম রয়েছে। এরমধ্যে ২৮ জন ব্যক্তি এবং ২৫ সংস্থাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে।

    মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বাকি অভিযুক্তরা আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।